পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মাওবাদীর সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছেঃ মুখ্যমন্ত্রী

Spread the love

পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মাওবাদীর সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছে। নবান্নে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন,

১) তথ্য যাচাই না করে প্রধানমন্ত্রী মন্তব্য করছেন।
২) ছোটোখাটো বিষয়ে রিপোর্ট যাইছে স্বরাষ্ট্রমন্ত্রক।
৩) ভাঙড়ে একটা ঘটনা ঘটেছে। আরাবুলের নাম উঠেছে আমি গ্রেফতার করতে বলেছি। সে ঘটনা ঘটিয়েছে কিনা এখনো প্রমাণ হয়নি। ভাঙড়ে মাওবাদীরা ঢুকে বসে আছে। আরাবুল ওখানে নিজে জিতেছে, আরাবুলের ছেলে বউ সবাই জিতেছে।
ওখানে মাওবাদীরা ৮ জন মনোনয়ন জমা দিয়েছিল হোয়াটসঅ্যাপে। তাতে ওরা ৪ জন জিতেছে, বাকিরা তো হেরে গেছে।
৪) আপনারা জানেন একজন প্রিসাইডিং অফিসার মারা গেছে। আমরা সি আইডি তদন্তের নির্দেশ দিয়েছি। ট্রেনের গার্ড রিপোর্ট দিয়েছেন যে রেললাইনে পড়ে গিয়েছিল। তারপরও আমাদের দোষারোপ করা হচ্ছে। রেলের বিষয় সেন্ট্রালের বিষয়।
৫) যারা নির্বাচনে শহীদ হয়েছেন তাদের আমরা ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছি।
৬) মাওবাদী বিজেপি কংগ্রেস সিপিএম সব এক হয়ে লড়েছে আমাদের বিরুদ্ধে।
৭) আজকের এই জয় বাংলার মানুষকে ও শহীদদের উৎসর্গ করছি।
৮) কর্ণাটকে রাজ্যপাল জানিনা কেনো বিজেপিকে ডাকল। গোয়া মণিপুরের ক্ষেত্রে কি হয়েছিল? আর কর্ণাটকের ক্ষেত্রে এটা কেনো করা হচ্ছে?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*