রোজদিন ডেস্ক :
এ এক বিরল ছবি। সকালেই পথে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের কেন্দ্রে বিভিন্ন এলাকায় যাচ্ছেন তিনি। ভবানীপুর কেন্দ্রের দিকে এবার নজর সারা দেশের। নিজেও এই এলাকার ভোটার ও। তবে নির্বাচনের দিন তাঁকে সকালে পথে বেরোতে দেখা গেছে, এমনটা মনে করতে পারেন না কেউই।
আজ সকালেই নিজের এলাকায় বেরিয়ে পড়েছেন প্রার্থী মমতা ব্যানার্জি।
পথে গাড়ি থামিয়ে কথা বললেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে।
প্রতিবার বিকেলে ভোট দিতে যান মুখ্যমন্ত্রী। আজ তিনি সকাল থেকেই পথে।
তাঁর অভিযোগ, সন্ত্রাস চলছে। ভয় দেখানো হচ্ছে, পোস্টার ছেঁড়া হয়েছে। আজ সারাদিন ই তিনি পথে থাকবেন। কাল সারা রাত তিনি ঘুমাতে পারেন নি বলে ও জানিয়ে দেন৷

Be the first to comment