রোজদিন ডেস্ক: দার্জিলিং সফর বাতিল করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ গুজরাটের ভদনগরে প্রধানমন্ত্রীর প্রশাসনিক কর্মজীবনের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেন। নরেন্দ্র মোদির উচ্ছসিত প্রশংসা করে তাঁর দেখানো পথে পশ্চিম বঙ্গ চলবে বলে সেখানে জানান।
রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী ভদ নগরে বলেন,গত পঞ্চাশ বছরে ( বামেদের ৩৪+ তৃণমূলের ১৫) ওরা রাজ্যের সর্বনাশ করে গেছে। তৃণমূল আমলে রাজ্যে লক্ষ লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশ কারী এই রাজ্যে আসে। তিন লক্ষের বেশি অনুপ্রবেশ কারী সেখান থেকে গুজরাটে ও আসে বলে তাঁর দাবি।
পশ্চিম বঙ্গের ৬০০ কি মি সীমান্ত খোলা পড়েছিল। বেড়া দিতে তৃণমূল সরকার জমি দেয় নি বলে তোপ দাগেন। জানান, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসার পর সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী র জন্মভূমিতে এইদিন আসতে পেরে তিনি গর্বিত বলে জানান দৃশ্যত আপ্লুত মুখ্যমন্ত্রী।।
আগামী লোকসভার নির্বাচনে রাজ্যের ৪২ টি আসন ই মোদিজিকে উপহার দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। এই রাজ্যের প্রাক্তন শাসক তৃণমূলের নাম ও নিশান মুছে গেছে বলে কটাক্ষ করেন।
বিমল গুরুং নেতৃত্বাধীন জি জে এমের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী র এইদিন দার্জিলিং যাওয়ার কথা ছিল।। প্রধানমন্ত্রীর পঁচিশ বছরের কর্মজীবন উপলক্ষে গুজরাটের ভদ নগরের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে সেখানে যান মুখ্যমন্ত্রী।। ভাষণ ও দেন।

Be the first to comment