CM slams CPM, প্রশ্ন তুললেন তাদের ধর্মনিরপেক্ষ তা নিয়ে ও

Spread the love

রোজদিন ডেস্ক: বামপন্থীরা( পড়ুন সি পি এম) নিজেদের ধর্মনিরপেক্ষ দেখাতে গিয়ে হিন্দুদের আক্রমণ করছে। রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে এই অভিযোগ করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিপি এম কে তীব্র কটাক্ষে বিঁধে বলেন, মাকু রা কপালে চন্দনের টিপ পরে না, তাদের পুষ্পাঞ্জলি দিতে দেখা যায় না। এই সব ওরা ৩৪ বছর ধরে করে এসেছে! প্রাক্তন সরকারের সমালোচনা করে বলেন,এরপর পনের বছর ধরে জামাতি! এইসব বাম, জামাতি রা ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেন। বলেন,৷ তাঁদের মাথার ওপর যে ধ্বজাটা ওড়ে, তা গেরুয়া ধ্বজা। গেরুয়া কে আক্রমণ করলে গেরুয়া ই উত্তর দেবে।
গত রবিবার এস আর এফ টি আই এর ঘটনা র জেরে এইদিন ওই প্রতিষ্ঠানের সামনে তুমুল বিক্ষোভ দেখায় হিন্দু জাগরণ মঞ্চ। জোর করে ফটক দিয়ে প্রবেশের চেষ্টা করে, প্রাঙ্গণে দেদার বোতল ইত্যাদি ছোঁড়ে। পুলিশ আপ্রাণ চেষ্টায় তাদের বাধা দেয়। এই ঘটনায় রাজ্যের বিভিন্ন মহলে উদ্বেগ ছড়ালেও গেরুয়া শিবির এতে নির্লিপ্ত ই থেকেছে। যা এই তান্ডবকে সমর্থনের ই নামান্তর বলে অভিজ্ঞ মহল মনে করেন।।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*