CM দিল্লিতে অমিত শাহের বাসভবনে বৈঠক, দিলেন ডোকরার দুর্গা মুর্তি

Spread the love

রোজদিন ডেস্ক : 
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বাসভবনে তাঁর সঙ্গে দেখা করেন। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনকল্যাণ, রাজ্যের উন্নয়ন ইত্যাদি বিষয়ে তাঁদের কথা হয় বলে সূত্রের খবর।
মুখ্যমন্ত্রী তাঁকে রাজ্যের ঐতিহ্যবাহী ডোকরা শিল্পের একটি দুর্গা মূর্তি উপহার দেন।
রাজ্যের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফর তাৎপর্যপূর্ণ বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে যাওয়ার অব্যবহিত আগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-কে সেখান থেকে বেরোতে দেখা যায়।
গতকাল প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সহকর্মীদের সঙ্গে বৈঠক করা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।
আজ স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দুই মুখ্যমন্ত্রীর পৃথক বৈঠক নিয়েও চলছে জল্পনা।
অন্য সূত্রের খবর, দিল্লি সফরকালে মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও দেখা করতে পারেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*