রোজদিন ডেস্ক: প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে দীর্ঘ দিন থাকা রক্ষীদের সরিয়ে নেওয়ায় ক্ষুব্ধ তিনি। সূত্রে র খবর, বৃহস্পতিবার নতুন দায়িত্ব পাওয়া রক্ষীদের ফিরিয়ে দেওয়া হয়েছে।।যা নিয়ে চাঞ্চল্য দেখা দেয়।
মমতাপন্থী বিধায়ক রা এই বিষয়ে বিধান সভা ভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী র কাছে দরবার করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর আগের নিরাপত্তা রক্ষীদের ফেরানো যায় কিনা তা বলেন। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী এই নিয়ে তাঁদের কিছু বলতে বলেন নি বলে প্রকাশ।
তবে তাঁদের অনুরোধ মানেন নি মুখ্যমন্ত্রী। তিনি জানিয়ে দেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী র জেড প্লাস নিরাপত্তা আছে। তবে এই নিরাপত্তা রক্ষীরা কেউ ই স্থায়ী হন না৷ তাঁর নিজের ক্ষেত্রে ও এক ই রীতি। সরকারি ব্যবস্থা য় পছন্দের লোক পাওয়া যায় না বলে তিনি সাফ জানিয়ে দেন।
শোভন দেব চ্যাটার্জি, কুণাল ঘোষ, মদন মিত্র সহ মমতাপন্থী ছয় বিধায়ক রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূল নেতাদের হেনস্থা, গ্রেফতার ইত্যাদি নিয়েও কথা বলেন। সূত্রের খবর, তাঁরা এর নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা র অভিযোগ ও করেন। যদিও মুখ্যমন্ত্রী তা মানেন নি।।
তৃণমূল বিধায়ক রা রাজ্যে হকার উচ্ছেদ, বুলডোজার ব্যবহার ইত্যাদি নিয়ে ও প্রতিবাদ করেন বলে জানা গেছে।

Be the first to comment