রোজদিন ডেস্ক :
রাজ্যে পাকিস্তানের চর সন্দেহে জঙ্গি গ্রেফতার অব্যাহত। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহারের (Coachbihar) দিনহাটার সাহেবগঞ্জ থেকে সন্দেহ ভাজন তিনজনকে গ্রেফতার করে পুলিশ। নাসিরুদ্দিন, সফিকুল ও রশিদুল নামের এই তিন জনের সঙ্গে পাকিস্তানের আইএসআই-এর যোগাযোগ আছে। তাঁদের মধ্যে একজন বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা। জঙ্গি সন্দেহে এই তিনজনকে গ্রেফতারে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
তাঁদের বিরুদ্ধে বাংলাদেশ হয়ে পাকিস্তানে জাল নোট পাচারের অভিযোগও আছে।
ধৃত তিনজনকে আদালত চোদ্দ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।।
কিভাবে তাঁরা এই সব কাজ করতেন পুলিশ তদন্ত করছে।

Be the first to comment