রোজদিন ডেস্ক : কলকাতায় কলেরার সংক্রমণ। কলেরা আক্রান্ত হয়ে পিয়ারলেস হাসপাতালে ভর্তি ৪ বছরের শিশু। জানা গেছে, ২রা আগস্ট থেকে বেহালা পর্ণশ্রীর ওই শিশুকন্যা ভর্তি রয়েছে পিয়ারলেস হাসপাতালে।
চিকিৎসকরা জানিয়েছেন, ডাইরিয়া, জ্বর এবং বমি উপসর্গ নিয়ে ওই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তারপর নমুনা পরীক্ষায় ভিব্রিও কলেরি পজিটিভ ধরা পড়েছে।
তবে জানা গেছে, আপাতত স্থিতিশীল রয়েছে শিশু। ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়ার কারণেই কলেরা হয়। হাসপাতালের তরফে ইতিমধ্যেই বিষয়টি স্বাস্থ্যভবন এবং কলকাতা পুরসভাকে জানানো হয়েছে। চিকিৎসকরা অনুমান করেছেন যে, জল থেকে এই সমস্যা হয়েছে। কীভাবে পানীয় জলের মধ্যে ভিব্রিও কলেরি এল -তা অবশ্য কলকাতা পুরসভা খতিয়ে দেখবে।

Be the first to comment