নিট নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শরিক রাজ্য কংগ্রেসও

Spread the love

রোজদিন ডেস্ক: নিট নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে জাতীয় কংগ্রেসের “ছাত্র কি গুঞ্জ” আন্দোলনের শরিক হল এই রাজ্যও। বৃহস্পতিবার দলের জাতীয় নেত্রী তথা এআইসিসি-র সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারম্যান সুপ্রিয়া শ্রীণেত দলের শীর্ষ নেতা রাহুল গান্ধীর ডাকা দেশব্যাপী এই আন্দোলনের ব্যাখ্যা করেন।

দেশের শিক্ষা ক্ষেত্রে সঙ্কট, প্রশ্নপত্র ফাঁস, এনটিএ-র ব্যর্থতা, দায় না নেওয়া ইত্যাদির প্রতিবাদে দেশের ২৮টি শহরে এই আন্দোলন গড়ে উঠেছে। রাহুল গান্ধী দেশের শিক্ষা পদ্ধতির সংস্কারের জোরালো দাবি তুলেছেন। তিনি বার্ষিক পরীক্ষা, নিয়োগ নিয়ে ক্যালেন্ডার রূপায়ণের দাবি জানিয়েছেন। আগামী ১ আগস্ট দেশের ২৮টি শহরে পড়ুয়ারা এই সব দাবিতে জেলাশাসকের দফতরে অভিযান করবেন। ৯ আগস্ট আন্দোলনের প্রথম দফায় তাঁরা দিল্লি চলোর ডাক দিয়েছেন।


বৃহস্পতিবার এই সব নিয়ে সুপ্রিয়া শ্রীণেতর সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, মিতা চক্রবর্তী, আশুতোষ চ্যাটার্জি, প্রসেনজিৎ বসু প্রমুখ রাজ্য কংগ্রেস নেতারা উপস্থিত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*