হকার উচ্ছেদের বিরুদ্ধে কংগ্রেসও

Spread the love

রোজদিন ডেস্ক : 
পুনর্বাসন ছাড়া কলকাতা-সহ রাজ্যে হকার উচ্ছেদের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মঙ্গলবার এর তীব্র সমালোচনা করে বলেন, রাজ্য সরকারের এই বিষয়ে হকার সংগঠনগুলির সঙ্গে কথা বলে সমাধানের পথ খোঁজা জরুরি। হাসপাতাল, বড় দোকান, রাস্তায় হকার বসলে সমস্যা হয় ঠিকই, কিন্তু পুনর্বাসন ছাড়া জোর করে উচ্ছেদের তাঁরা বিরোধী।
পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের বিরুদ্ধে, নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ-সহ বিভিন্ন দাবিতে বুধবার ১০ জুন তাঁরা লোক ভবন অভিযান করবেন।
মঙ্গলবার ও কলকাতার বিভিন্ন এলাকা, হুগলি থেকে একাধিক তৃণমূল কর্মী সমর্থক কংগ্রেসে যোগ দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*