নেগেটিভ এল ফিরহাদের কোভিড রিপোর্ট

Spread the love

মঙ্গলবার থেকে জ্বর ছিল ফিরহাদ হাকিমের । তার সঙ্গে ছিল পেটের সমস্যাও । আলিপুর সেন্ট্রাল জেল কর্তৃপক্ষ তাঁর করোনা টেস্ট করার সিদ্ধান্ত নেয় । এদিন অন্যান্য কয়েদিদের সঙ্গে মিশেই করোনা টেস্ট হয় মন্ত্রীরও ৷ তার রিপোর্ট পাওয়া গেলে জানা যায়, ফিরহাদের করোনা হয়নি ৷

মদন-শোভন-সুব্রতর পর এবার অসুস্থ রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম । আপাতত তিনি সেন্ট্রাল জেলের হাসপাতালে চিকিৎসাধীন । গতকাল থেকে শারীরিক সমস্যা থাকায় করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেয় জেল কর্তৃপক্ষ ৷ জেলের সূত্রে জানা গিয়েছে, তাঁর টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে । গ্যাসের সমস্যার জন্য তাঁকে ওষুধও দেওয়া হয়েছে ।

জেল সূত্রে আরও জানানো হয়, মঙ্গলবার রাতের দিকে তাঁর জ্বর আসে । তাঁকে অন্য হাসপাতলে নিয়ে যাওয়ার কথা বলা হলেও তিনি রাজি হননি । আপাতত জেল হাসপাতালেই ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি । তাঁকে প্যারাসিটামল দেওয়া হয়েছে বলে জানা গেছে । এদিকে মদন মিত্রর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকেও সিটি স্ক্যান করার জন্য নিয়ে যাওয়া হয়েছে ।

সিবিআই রাজ্যের চার হেভিওয়েট তৃণমূল নেতাকে নারদ মামলায় গ্রেফতার করায় সোমবার দিনভর তোলপাড় চলে । সন্ধেয় নিম্ন আদালতে জামিন মিললেও মধ্যরাতে জামিনের উপরে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট । চারজনকেই পাঠানো হয় প্রেসিডেন্সি জেলে । জেলে যাওয়ার পরে ওই রাতেই অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় । শ্বাসকষ্ট নিয়ে তাঁদের ভর্তি করা হয় এসএসকেএমে ।

সুব্রত মুখোপাধ্যায়ও অসুস্থ বোধ করেন, তবে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে আবার ফিরিয়ে আনা হয় । ভর্তি করা হয়নি । কিন্তু গতকাল ফের তিনি অসুস্থ বোধ করলে তাঁকে নিয়ে গিয়ে ভর্তি করা হয় এসএসকেএমে । কিন্তু ফিরহাদ হাকিম ওই দিন থেকেই জেলে ছিলেন ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*