রোজদিন ডেস্ক :
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা মামলায় ছাড় পেলেন ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজ ভূষণ শরন সিং। আজ দিল্লির রাউস এভেনিউ আদালতের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (এ সি জে এম) অশ্বিনী পানওয়ার এই নির্দেশ দিয়েছেন।
অলিম্পিয়ান খ্যাত কুস্তিগীর ভিনেশ ফোগত সহ ছয় মহিলা কুস্তিগীর তাঁর বিরুদ্ধে এই হেনস্থার অভিযোগ এনেছিলেন। যা নিয়ে দেশব্যাপী চাঞ্চল্য দেখা দেয়।
আদালত কক্ষে আজ মিডিয়ার প্রবেশাধিকার ছিল না। ব্রিজভূষণ সিং এর আইনজীবীরা জানান, আদালত সম্মানজনক ভাবে তাঁকে এই অভিযোগ থেকে মুক্তি দিয়েছে।
উল্লেখ্য, ২০২৩, সালে ভিনেশ ফোগত, সাক্ষী মালিক ও বজরং পুনিয়া ব্রিজভূষণ সিং এর বিরুদ্ধে যন্তর মন্তরে দীর্ঘ দিন প্রতিবাদ আন্দোলন করেন। ঘরে বাইরে প্রবল চাপের মুখে পুলিশ তদন্ত করে চার্জশিট জমা দেয়।
গত বছর এই ঘটনায় নাবালিকাদের অভিভাবকরা তাঁর বিরুদ্ধে পকসো মামলা প্রত্যাহার করেন।
চলতি বছর ৩২ জনের সাক্ষী নেওয়া হয়।
আজ দিল্লির আদালত তাঁকে সব অভিযোগ থেকে মুক্তি দিল। যা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।

Be the first to comment