রোজদিন ডেস্ক
শ্রম কোড বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী কে চিঠি দিলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি।।
নয়ডার সাম্প্রতিক ঘটনা র প্রেক্ষিতে তিনি এই দাবি করেন।
দিল্লি সীমান্তের ময়ডায় গত কয়েক দিনের শ্রমিক অসন্তোষের জন্য কেন্দ্রের৷ শ্রম
কোড দায়ী বলে তাঁর অভিযোগ। শ্রম কোড চালুর বিজ্ঞপ্তি বাতিল করে তিনি শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করার আর্জি জানান।।
শ্রমিক দের ন্যুনতম বেতন মাসে ২৬, হাজার টাকা করার দাবি করেন।
বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে গত কয়েকদিন নয়ডার বিভিন্ন সংস্থার কর্মীদের বিক্ষোভে উত্রাল ওই এলাকা। সিটু র কয়েকজন নেতা সব বহু শ্রমিক জেলবন্দি। তাঁদের মুক্তির দাবিতে বেবির নেতৃত্বে বিক্ষোভ দেখান বহু নেতা কর্মী।। শনিবার তাঁদের কয়েকজন মুক্তি পেলেও সবার মুক্তি র দাবিতে আন্দোলন চলবে বলে সি পি এম সূত্রে জানা যায়।

Be the first to comment