রোজদিন ডেস্ক :
ভোটের কাজে রাজ্যে এসে মৃত্যু হোল এক তরুণ সি আর পি এফ জওয়ানের। গতকাল রাতে রায়গঞ্জে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে তাঁকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত জওয়ান
সুরেশ কুমার (৩০) ছত্তিসগড়ের মদনপুর গ্রামের বাসিন্দা। দিন দশেক আগে তিনি কর্ণজোড়ায় নির্বাচনের কাজে এসেছিলেন।
তরুণ সহকর্মী র প্রয়াণে ওখানে শোকের ছায়া নেমেছে।
এই নিয়ে রাজ্যে নির্বাচনের কাজে আসা তিনজনের মৃত্যু হোল। তাঁর অসুস্থ তার কারণ পুলিশ খতিয়ে দেখছে।

Be the first to comment