রোজদিন ডেস্ক : DA মামলার শুনানি শেষ হয়েছে ৮ সেপ্টেম্বর। সেদিনই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল কারও কোনও বক্তব্য থাকলে জানাতে পারবে। সেই অনুযায়ী এ রাজ্যের আইনজীবী কপিল সিব্বল হলফনামা পেশ করেন সুপ্রিম কোর্টে। সেখানে তিনি জানান, দেশে ১০টি এমন রাজ্য আছে যাঁরা CPI বা কনজিউমার প্রাইস ইনডেক্স মেনে কর্মীদের DA দেয় না। এ প্রসঙ্গে ১০ টি রাজ্যের তালিকাও তিনি জমা দেন। তার মধ্যে বেশিরভাগই বিজেপি-শাসিত রাজ্য।
এরমধ্যে, ছত্তিসগড়, মহারাষ্ট্র, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়ের মত রাজ্যের নাম রয়েছে। এই মামলার রায়দান এখনও স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। DA রাজ্য সরকারি কর্মীদের অধিকার। কর্মীরা কেন্দ্রীয় হারে তা পাওয়ার যোগ্য। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সুপ্রিম কোর্ট রাজ্যকে বকেয়া DA-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আগেই। কিন্তু রাজ্য সরকার শীর্ষ আদালতে আরও সময় চেয়ে আবেদন করেছে। সুপ্রিম কোর্টে রাজ্যের যুক্তি ছিল, DA বাধ্যতামূলক নয়। DA কর্মীদের মৌলিক অধিকার নয়। তা ছাড়া কেন্দ্র ও রাজ্যের আর্থিক পরিকাঠামো আলাদা। কেন্দ্র যে হারে DA দেয়, তার সঙ্গে রাজ্যের কোনও তুলনাই করা যায় না। এই অবস্থায় রাজ্য সরকারি কর্মীরা এখন শীর্ষ আদালতের দিকে তাকিয়ে।

Be the first to comment