ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা, বিমান ধাক্কা মারে ডাক্তারদের হস্টেলে; বেশ কয়েকজন জন ডাক্তারের মৃত্যুর খবর

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আমদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে ২৪২ জনকে নিয়ে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। কিন্তু টেক অফের পরই ভয়ঙ্কর দুর্ঘটনা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বহুতলের উপর বিমানটি ভেঙে পড়ে। বিমানটি টেক অফের পরই আকাশে ওড়ার বদলে নিচের দিকে নামতে থাকে, এরপরই বিরাট আওয়াজ। মুহূর্তে বিস্ফোরণ। চতুর্দিক ঢেকে যায় ধোঁয়ায়।

জানা যায়, আমদাবাদে ডাক্তারদের হস্টেলে ধাক্কা দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের। তাঁদের মধ্যে বেশ কয়েক জনের মৃত্য়ুর আশঙ্কা। আহত ১৫ জুনিয়র ডাক্তার। সংখ্যা বাড়তেও পারে। সূত্রের খবর, দুর্ঘটনার আগে মাটি থেকে বিমানের উচ্চতা ছিল স্বল্প। লোকালয়ে বিমান ঘোরানো সম্ভব ছিল না। ডাবল ইঞ্জিন ফেলিওরই কি দুর্ঘটনার জন্য দায়ী? যান্ত্রিক গোলযোগই দেখছেন বিশেষজ্ঞরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*