রোজদিন ডেস্ক : তাঁর বিরুদ্ধে অভিযোগ, নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় আয়ের সঠিক অঙ্ক দেখানো হয়নি। আয়বহির্ভূত সম্পত্তির সেই অভিযোগ তুলে তাঁদের গ্রেফতার করা হতে পারে। এমনই আশঙ্কায় গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজারহাট-গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। একই আশঙ্কা প্রকাশ করেছেন তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীও। স্বামী-স্ত্রী দু’জনেই বৃহস্পতিবার হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। তাঁদের আইনজীবী এদিন আগাম জামিন চেয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামীকাল শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর দুর্নীতির অভিযোগে একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার হচ্ছেন। এই আবহে আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগে তাঁদের গ্রেফতার করা হতে পারে, এমনই আশঙ্কা প্রকাশ করেছেন অদিতি ও দেবরাজ।গ্রেফতারির আশঙ্কা,

Be the first to comment