আর জি করের নির্যাতিতা চিকিৎসকের স্মরণে রবিবার সব সরকারি স্বাস্থ্য কেন্দ্রে দু মিনিট নীরবতা পালনের সিদ্ধান্ত

Spread the love

রোজদিন ডেস্ক: আর জি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের স্মরণে রবিবার ৯আগস্ট সব সরকারি স্বাস্থ্য কেন্দ্র ও প্রতিষ্ঠানে দু মিনিটের জন্য নীরবতা পালিত হবে। শনিবার সরকারি ভাবে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য। ২০২৪ সালের এই দিনেই আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুনের নজিরবিহীন ঘটনা হয়।।যা নিয়ে এই রাজ্য সহ সারা দেশে তোলপাড় হয়। কলকাতা পুলিশ তড়িঘড়ি একজন কে গ্রেফতার করে। পরে সি বি আই তদন্তে ও ওই ব্যক্তি কেই এই নৃশংস ঘটনার একমাত্র কুশীলব বলে দাগিয়ে দেওয়া হয়। যদিও নির্যাতিতার পরিবার, সিংহ ভাগ মানুষ তা মানতে পারেন নি। এর নেপথ্যে আরও ভয়ঙ্কর ষড়যন্ত্র, প্রভাবশালীদের হাত ছিল বলে তাঁরা মনে করেন। রাজ্যে পালাবদলের পর নতুন সরকার ফের এই ঘটনা নিয়ে নড়ে চড়ে বসেছে। অকাল প্রয়াত মেধাবী কন্যার মা এখন বিজেপির বিধায়ক। রবিবার অভয়ার দ্বিতীয় মৃত্যু দিবস নিয়ে শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখার্জি উচ্চ পর্যায়ের বৈঠক করেন, ঠিক হয়, নির্যাতিতার স্মরণে শ্রদ্ধা জানিয়ে ওই দিন সকাল ১১ টা থেকে দু মিনিট রাজ্যের সব সরকারি স্বাস্থ্য কেন্দ্র , প্রতিষ্ঠানে দু মিনিট নীরবতা পালিত হবে।
এই ছাড়া রবিবার অভয়ার স্মরণে পানিহাটির লোক সংস্কৃতি ভবনে কর্মসূচি হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তি দের সেখানে উপস্থিত থাকার কথা।
এই ছাড়া রাজ্য স্বাস্থ্য দফতর এবার নিজস্ব ভাবে অভয়ার নৃশংস ধর্ষণ, খুনের ঘটনার তদন্ত করবে শনিবার স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখার্জি জানান,এই তদন্তের ফলাফল সি বি আই কেও জানানো হবে। ভয়ঙ্কর সেই রাতে অভয়ার সঙ্গে কারা ছিলেন,কাদের সঙ্গে তিনি রাতের খাবার খেয়েছিলেন, কারা সেদিন ডিউটি তে ছিলেন ইত্যাদি বিশদভাবে খতিয়ে দেখা হবে। সরকারি হাসপাতালে কিভাবে এত বড় নজিরবিহীন নারকীয় ঘটনা হয়েছিল,তার রহস্য এখন ও উন্মোচিত হয় নি বলে তাঁর পরিবার, বেশির ভাগ মানুষ ই মনে করেন। এই সব কিছু ই আতস কাঁচের তলায় রেখে প্রকৃত সত্য উদঘাটন করতে চায় রাজ্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*