Delhi Building Collapse – নিহত পাঁচ, এখনও কতজন আটকে আছেন তা অজানা, উদ্বিগ্ন রাহুল গান্ধী

Spread the love

রোজদিন ডেস্ক: দিল্লির চাণক্যপুরীর কাছে ভেঙে পড়া বহুতল ধসে পাঁচ জন প্রাণ হারিয়েছেন। রবিবার দুপুরের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। রাত অবধি পাওয়া খবরে পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। এখন ও কতজন ধ্বংস স্তুপে আটকে আছেন তা এখনও স্পষ্ট নয়। ওই বহুতলে বহু পড়ুয়া থাকেন। বাড়ি ধসে পড়ার পর তাঁদের অনেকের আকুল আর্জি ও শোনা গেছে।
কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী এই বাড়ি ধসে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ ব্যক্ত করেছেন।। তিনি উদ্ধার কারী দল গুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানান।
ধ্বংস স্তুপ থেকে বেশ কয়েকজন কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পঞ্চাশ বছরের পুরানো এই বাড়িতে সংস্কার কাজ চলছিল। পুলিশ বাড়ির মালিকের বিরুদ্ধে এফ আই আর দায়ের করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*