দিল্লিতে লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে গাড়ি বোমা বিস্ফোরণ, মৃত ৯, আহত ১৫ আশঙ্কাজনক ৩, শুরু উদ্ধার কাজ

Spread the love

রোজদিন ডেস্ক : নয়াদিল্লির লাল কেল্লার কাছে গাড়িবোমা বিস্ফোরণ। লালকেল্লা মেট্রো স্টেশনের ৪ নম্বর গেটের কাছে থাকা কয়েকটি গাড়িতে ওই বিস্ফোরক রাখা ছিল। ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ১৫ জন। তার মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর দিল্লিতে হাই অ্যালার্ট জারি হয়েছে। ঘটনাস্থলে এনআইএ ও এনএসজি পৌছেছে।প্রাথমিকভাবে অনুমান, রাজধানীতে কোনও জঙ্গি সংগঠন এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে। ইতিমধ্যেই হাই সিকিউরিটি অ্যালার্ট জারি হয়েছে দিল্লিজুড়ে।

বিস্তারিত আসছে…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*