রোজদিন ডেস্ক :
মারণ ডেঙ্গু (Dengue Death) প্রাণ কাড়লো দমদমের এক বালকের। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল বেদিয়াপাড়ার দশ বছরের জয়িষ্ণু মজুমদার। বারবার তার জ্বর আসে। আজ জ্বর বাড়লে রক্তপরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। অস্বাভাবিকভাবে প্লেটলেট কমে যায়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গুর কারণ লেখা আছে।
মর্মান্তিক এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
মঙ্গলবারই স্বাস্থ্য মন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বৈঠক করেন।
স্বাস্থ্য দফতর এই মারণ রোগের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে জোর দিচ্ছে।

Be the first to comment