রোজদিন ডেস্ক, কলকাতা:– বছর দুই আগে মাধ্যমিকে রাজ্যে মেয়েদের মধ্যে শীর্ষস্থান পাওয়ার পরই লক্ষ্য স্থির করেছিল সে। আর ২ বছর পর ঠিক সেই লক্ষ্যপূরণ করে ছাড়ল বঙ্গকন্যা। এবার সর্বভারতীয় জয়েন্টে (অ্যাডভান্স) মেয়েদের মধ্যে ‘টপার’ পূর্ব বর্ধমানের কাটোয়ার দেবদত্তা মাজি। আইআইটি খড়গপুর জোন থেকে পরীক্ষা দিয়েছিল দেবদত্তা।
তাঁকে টুইটে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, বর্ধমানের দেবদত্ত মাঝিকে অভিনন্দন, বাংলাকে আবারও গর্বিত করার জন্য। আজকের JEE অ্যাডভান্সড ২০২৫ পরীক্ষার ফলাফল দেখায় যে তুমি সারা দেশের সকল মেয়েদের মধ্যে শীর্ষস্থানীয় এবং IIT খড়গপুর জোনের সর্বোচ্চ স্থান অধিকারী। তুমি এর আগে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় শীর্ষ স্থান অর্জন করেছিলে। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, এবং তোমার বাবা-মা এবং শিক্ষকদেরও অভিনন্দন!’
Congratulations Devdutta Majhi of Burdwan for making Bengal proud again.
Today’s JEE Advanced 2025 examination results show that you have been topper among all girls in the entire country, and the highest rank holder in the IIT Kharagpur zone. You achieved top ranks in our…
— Mamata Banerjee (@MamataOfficial) June 2, 2025

Be the first to comment