ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (Dhaka University Student Council) নির্বাচন আজ

Spread the love

রোজদিন ডেস্ক : গত বছর ছাত্র বিক্ষোভে উত্তাল বাংলাদেশের পরিস্থিতি আমূল বদলে গেছে। আগামী বছর ওখানে সাধারণ নির্বাচন হওয়ার কথা। এর আগে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (Dhaka University Student Council)  নির্বাচন নিয়ে চাপা উত্তেজনা সেখানে।

১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ার ৪ বছর পর থেকেই ডাকসু-র নির্বাচন শুরু। প্রতি বছর এই নির্বাচন হওয়ার কথা থাকলেও এখন অবধি মাত্র ৩৭ বার তা হয়েছে৷ বিস্ময়কর ব্যাপার হল,  স্বাধীন বাংলাদেশে ডাকসু নির্বাচন হয়েছে মাত্র ৭ বার। এর আগে ব্রিটিশ আমলে ১৪,  পাকিস্তান আমলে ১৬ বার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বরাবরই ছাত্ররা গুরুত্বপূর্ণ  ভূমিকা নিয়েছেন। গত বছর হাসিনা সরকারের বিরুদ্ধে উত্তাল আন্দোলনে ও অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তারা। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন নিয়েও দেশবাসীর কৌতুহল কম নয়।

সূত্রের খবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে বহু পড়ুয়া জাতীয় রাজনৈতিক পরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও এই শিক্ষালয়ের সার্বিক মান, আভ্যন্তরীণ পরিস্থিতির তেমন উন্নয়ন হয়নি। যা নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভ আছে। ২০১৯ সালের ডাকসু নির্বাচনও ছিল বিতর্কিত। দীর্ঘ ৬ বছর পর পরিবর্তিত  পরিস্থিতিতে এই নির্বাচন নিয়ে আমজনতার কৌতুহল ও তুঙ্গে।

ডাকসু নির্বাচনে ভোটারের সংখ্যা ৩৯,৭৭৫ জন।  বৈষম্য বিরোধী ছাত্ররা-সহ বামপন্থী,  গণতান্ত্রিক ইত্যাদি একাধিক ছাত্র সংগঠন এতে অংশ নিচ্ছেন। ৪১টি পদে ভোট গ্রহণের জন্য ৮১০টি বুথ হয়েছে। ২ হাজার নিরাপত্তা রক্ষী র প্রহরায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

পড়ুয়ারা দীর্ঘ সারি দিয়ে ভোট দিচ্ছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*