রোজদিন ডেস্ক : প্রতিবন্ধীদের স্বনির্ভরতায় (self-sufficient) উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁদের নিজের পায়ে দাঁড়ানোর প্রেরণা দিয়েছেন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর দাবি।
আজ রাজস্থানের যোধপুরে দিব্যাঙ্গদের জন্য একটি নতুন ভবন ও ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর স্থাপন করে তিনি এই কথা বলেন। ১৫ কোটি টাকার এই প্রকল্পে একাধিক ছাত্রাবাস ও ছাত্রীদের জন্য আবাসও হবে। মোদিজির সেনাপতি অমিত শাহ বলেন, আগে প্রতিবন্ধীদের বহু মানুষ অন্য চোখে দেখতেন, হেয় করতেন, প্রধানমন্ত্রীই প্রথম তাঁদের দিব্যাঙ্গ তকমা দেন। তাঁদের স্বনির্ভর, আত্মসম্মান নিয়ে বাঁচার অধিকারের কথা বলেন। তাঁর দাবি, ১৯৬০ সালে প্যারা অলিম্পিক শুরু হয়। ২০১২ সাল অবধি ভারত মাত্র ৮টি পদক পেয়েছিল। গত ৩টি প্যারা অলিম্পিকে ভারত সেখানে ৫২টি পদক পেয়েছে। দিব্যাঙ্গদের জন্য প্রধানমন্ত্রীর ভাবনা, নানা প্রকল্পর জন্য তা হয়েছে বলে তাঁর দাবি।
দিব্যাঙ্গদের যাতায়াত সুগম করতেও মোদিজি নানা উদ্যোগ নিয়েছেন বলে তিনি জানান।

Be the first to comment