রোজদিন ডেস্ক : সমুদ্র পর্যটনের পাশে রাজ্যের দিঘা এখন ক্রমেই তীর্থস্থানেরও রূপ নিচ্ছে!! এমনই মনে করেন স্থানীয় মানুষ, প্রশাসনও। কয়েক মাস আগে মুঝ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিকল্পিত দিঘা জগন্নাথ ধাম উদবোধনের পর এই পর্যন্ত ওখানে ভক্ত সমাগমের সংখ্যা প্রায় এক কোটি ছুঁতে চলেছে। যা নিয়ে রীতিমত উৎফুল্ল মন্দির কর্তৃপক্ষ। ওখানে দিনে ৫০ হাজার ভক্ত সমাগম হচ্ছে বলে জানা যায়। এই বিপুল ভক্ত সমাগমে মন্দিরের আয়ও বেড়েছে৷ ক্রমেই স্বনির্ভর হয়ে উঠছে এই মন্দির। নগদ টাকা, প্রসাদ বিক্রি ইত্যাদি খাতে এর আয় দিনে ৪ লক্ষ টাকা। উৎসবের দিনগুলিতে যা আরও বাড়ে।
মন্দির তৈরির পর এর পরিচালনার দায়িত্ব ইস্কনকে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সংস্থা সূত্রে প্রকাশ, মন্দিরকে কেন্দ্র করে কর্মসংস্থান, ব্যবসাও বাড়ছে। মন্দিরে এখন সব মিলিয়ে প্রায় দুশো জন কাজ করেন। এর সংলগ্ন এলাকায় বহু দোকানপাট হওয়ায় বহু মানুষের রুজিও হচ্ছে।
দৃষ্টি নন্দন এই মন্দির দর্শনে দেশ-বিদেশের বহু মানুষ আসছেন। সঙ্গে পর্যটনও ভাল হচ্ছে। এতে রাজ্য সরকারও খুশি।

Be the first to comment