রোজদিন ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী।আগামী মাসে দিল্লিতে ব্রিকস সম্মেলনে আঞ্চলিক প্রতিবেশী হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে আমন্ত্রণ করেছে আয়োজক দেশ ভারত। যদিও তারেক রহমান ওই সম্মেলনে আসবেন কিনা এখন ও স্পষ্ট নয়।
বাংলাদেশে ভারতীয় রাষ্ট্র দূত দীনেশ ত্রিবেদী সোমবার ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন।
মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠক তাৎপর্য পূর্ণ বলে অভিজ্ঞ মহল মনে করেন।
যদিও এই বৈঠকে কি কথা হয়েছে তা সরকারি ভাবে কিছু বলা হয় নি।
ওয়াকিবহাল মহল মনে করেন, সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী র সঙ্গে তাঁর বৈঠকের নির্যাস প্রধানমন্ত্রী কে জানান দীনেশ ত্রিবেদী।
বাংলাদেশের পদচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা র দু বছরের বেশি ভারতে থাকা নিয়ে ওই দেশের সরকার খুশি নয়।। ঠারেঠোরে তারা তা স্পষ্ট করেছে। এই প্রেক্ষিতে আগামী মাসে তারেক রহমানের ভারত সফরে গুরুত্ব দিচ্ছে দিল্লি।
যদিও তিনি আসবেন কিনা এখন ও পরিস্কার হয় নি।

Be the first to comment