রোজদিন ডেস্ক: তিনি দলিত হয়ে কেন ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবেন? এই অপরাধে (??) এক প্রতিবন্ধী দলিত যুবক কে চরম হেনস্থা র শিকার হতে হোল মধ্যপ্রদেশের দামো জেলায়। সূত্রে র খবর, প্রতিবন্ধী এই দলিত যুবক ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাচ্ছিলেন। পথে তাঁকে থামিয়ে জাত তুলে কুকথা বলা হয়, জোর করে ঘোড়া থেকে নামিয়েও দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ চারজনের বিরুদ্ধে মামলা করে। অভিযুক্তদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা করার কথাও ভাবা হচ্ছে।
এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য , উত্তেজনা দেখা দেয়, পুলিশ পরিস্থিতি সামলাতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

Be the first to comment