অপারেশন সিঁদুরে অংশ নেওয়া মানেই কি অপরাধ মাফ?- সেনা আধিকারিককে ভর্ৎসনা আদালতের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- অপারেশন সিঁদুরে অংশ নেওয়া মানেই কি অপরাধ মাফ? ,সুপ্রিম কোর্টে তীব্র সমালোচনার মুখে পড়লেন পণের জন্য অত্যাচার ও স্ত্রীকে হত্যার অভিযোগে অভিযুক্ত এক সেনা আধিকারিক।

সূত্রের খবর, পণের জন্য অত্যাচার ও স্ত্রীকে হত্যার অভিযোগে অভিযুক্ত সেনা আধিকারিক আত্মসমর্পণ থেকে অব্যাহতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। কিন্তু ওই সেনা অফিসারের আবেদন  খারিজ করে দেয় বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ওই ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই ব্ল্যাক ক্যাট কমান্ডে।

এদিন বিচারপতি জানান, আত্মসমর্পণ থেকে অব্যাহতি চেয়ে কেবলমাত্র কম গুরুতর অপরাধের ক্ষেত্রেই দেওয়া হয়। সেনা আধিকারিকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে , সে-ক্ষেত্রে এটা কখনওই সম্ভব নয়।
আদালতে ওই সেনা আধিকারিকের আইনজীবী, ভারতীয় সেনাবাহিনীতে ‘ব্ল্যাক ক্যাট কমান্ডো’ হিসেবে তাঁর ভূমিকা তুলে ধরার চেষ্টা করেন। আদালত সব শুনে জানায়, ‘অপারেশন সিন্দুর’-এ অংশ নিয়েছিলেন বলে এমন গুরুতর অপরাধের দায় থেকে তিনি মুক্ত হতে পারেন না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*