রোজদিন ডেস্ক, কলকাতা:- কলকাতায় ড্রোন ওড়ার ঘটনার পরপরই বুধবার আবার রাতের অন্ধকারে দক্ষিণ ২৪ পরগনায় উড়তে দেখা গিয়েছিল ড্রোন। এরপরই জোর চাঞ্চল্য ছড়ায়। এত ড্রোন কোথা থেকে আসছে এই নিয়ে উঠতে থাকে একাধিক প্রশ্ন। বিষয়টিতে দ্রুত তদন্তে নামে সুন্দরবন জেলার পুলিশ। এরপরই উঠে আসে আসল তথ্য।
পুলিশ সূত্রের খবর,গতকাল রাতে একসঙ্গে একাধিক বিমানের অবতরণ করার কথা ছিল কলকাতা বিমানবন্দরে। তবে আবহাওয়া খারাপ থাকার জন্য এয়ার ট্রাফিক জ্যাম হয়ে যায়। সেই কারণে একাধিক বিমানকে সুন্দরবনের উপকূলের আকাশে খুব কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখা যায়। যা দূর থেকে একেবারেই ড্রোনের মত দেখতে মনে হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

Be the first to comment