DURGA PUJA 2027: এই বছর জোড়া সপ্তমীর পর আগামী বছর পুজোয় জোড়া অষ্টমী

Spread the love

প্রতিবেদন: পঞ্জিকা মেনে এই বছর পুজোয় বাড়তি একদিন পাওয়া গিয়েছিল। কারণ, শনি ও রবিবার এই দু’দিন মিলিয়ে ছিল সপ্তমী তিথি। পঞ্জিকায় পুজোর মেয়াদ বাড়ায় আম জনতাও পুজোর আমেজ একদিন বেশি উপভোগ করতে পেরেছিল। এরই মধ্যে দেখা যাচ্ছে আগামী বছরও একই জিনিস হতে চলেছে। পঞ্জিকা বিশেষজ্ঞরা বলছেন, আগামী বছর অষ্টমী তিথি চলবে দু’দিন। ফলে পুজো একদিন বাড়তি পাওয়া যাবে। যা নিঃসন্দেহে খুশির খবর আম জনতার কাছে। সম্ভাব্য সূচি অনুযায়ী, বৃহস্পতি ও শুক্রবার ৭ ও ৮ অক্টোবর দু’দিন ধরে থাকবে অষ্টমী তিথি এবং সন্ধিপুজোর পর্ব। ফলে ওই দু’দিন ধরে অষ্টমী পালিত হবে। এখানে আগামী বছর পুজোর নির্ঘন্ট বিস্তারিত দেখা নেওয়া যেতে পারে। পঞ্জিকা বলছে, ২০২৭ সালে মহালয়া পড়ছে ২৯ সেপ্টেম্বর, বুধবার। তার পর অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে দুর্গাপুজো। পঞ্চমী ৪ অক্টোবর সোমবার। ষষ্ঠী ৫ অক্টোবর, মঙ্গলবার। ৬ অক্টোবর বুধবার সপ্তমী। ৭ অক্টোবর, বৃহস্পতিবার অষ্টমী। তবে আগামী বছরের পুজোর নির্ঘণ্টে ৮ অক্টোবর, শুক্রবারও অষ্টমী। পঞ্জিকা মতে ওই দিনও অষ্টমী তিথি এবং সন্ধিপুজোর পর্ব থাকছে। ফলে ৭ ও ৮ অক্টোবর, দু’দিন ধরেই অষ্টমীকে কেন্দ্র করে পুজোর আবহ চলবে। এরপর ৯ অক্টোবর, শনিবার নবমী ও ১০ অক্টোবর রবিবার বিজয়া দশমী। ১৪ অক্টোবর, বৃহস্পতিবার পড়ছে কোজাগরী লক্ষ্মীপুজো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*