রোজদিন ডেস্ক :
রাজ্যে মহিলাদের ওপর অত্যাচার রুখতে দুর্গা স্কোয়াড হবে। নির্বাচনী প্রচারে এসে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই কথা বলেন। সাঁইঠিয়ায় তিনি বলেন, বিজেপি এখানে ক্ষমতায় এলে মহিলাদের বিরুদ্ধে অত্যাচার, নির্যাতনে কঠোর ব্যবস্থা নেবে। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করবে। বলেন, ভয় ও নিরাপত্তা, দুর্নীতি ও উন্নয়নকে বেছে নেওয়ার এই নির্বাচন। পরিবর্তনকে বেছে নেওয়ার জন্য তিনি ভোটারদের আর্জি জানান।
এই নির্বাচন দাদাগিরি ও গণতন্ত্রর লড়াই বলে জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, এখন রাজ্যে বদলের সময় এসেছে।
বিজেপি এখানে জয়ী হবেই বলে আশা ব্যক্ত করে তিনি বলেন, অন্ধকার দূরে গিয়ে নতুন সকাল আসবে। তাঁদের দলের প্রতীক পদ্ম এখানে ফুটবেই।

Be the first to comment