দুর্গাপুজো হোক ভয়মুক্ত পরিবেশে, বার্তা মহম্মদ ইউনুসের

Spread the love

রোজদিন ডেস্ক : তিনি চান, বাংলাদেশে দুর্গাপুজো ভয়মুক্ত পরিবেশে হোক। এর জন্য আলাদা করে বিশেষ  নিরাপত্তার প্রয়োজন যেন না হয় এমনই বার্তা দিলেন বাংলাদেশের প্রধান  উপদেষ্টা মহম্মদ ইউনুস। পুজোর সময় বিদেশে থাকবেন তিনি। এর আগে ঢাকার বিখ্যাত ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান। পুজোর উৎসবের আনন্দে মেতে  উঠতে পারবেন না বলে জানান।

গত বছর বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দেয়। বহু মানুষ আতংকে এপারে চলে আসেন। এবার  ঢাকেশ্বরী মন্দিরে  গিয়ে মহম্মদ ইউনুস নতুন বাংলাদেশ গড়ার ডাক দিলেন। বলেন, এই দেশের সবাই মিলে একটি বড় পরিবার। এখানে সব নাগরিক নিজের অধিকার, সম্মান নিয়ে যাতে থাকতে পারেন, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তা বাস্তবায়িত করাই নতুন বাংলাদেশের প্রধান লক্ষ্য বলে তাৎপর্যপূর্ন ভাবে মন্তব্য করেন। তাঁর দাবি, সরকার সেই পথেই চলেছে। সংখ্যালঘুদের সেরা ও বড় উৎসব দুর্গাপুজো যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, এর জন্য কোন বিশেষ নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন না হয় এমন বাংলাদেশ চান তিনি। যেখানে ভয়মুক্ত পরিবেশে সবাই উৎসবে মেতে উঠতে পারেন।

মহম্মদ ইউনুস দুর্গা পুজো নিয়ে শান্তির বার্তা দিলেও তা কতটা মানা হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সূত্রের খবর,  ইতিমধ্যেই বেশ কিছু প্রতিমা ভাঙচুরের খবর মিলেছে। যা নিয়ে ফের আতঙ্ক ছড়িয়েছে ওই দেশে। সরকারের  বক্তব্য, কড়া হাতে তা দমন করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*