দুর্গাপুর, বিচার বিভাগীয় তদন্তের দাবি চিকিৎসকদের

Spread the love

রোজদিন ডেস্ক : অভয়া কান্ডে অভিযোগ উঠে ছিল অপরাধস্থল এর সুরক্ষা না করে প্রমাণ লোপাটের চেষ্টার, দুর্গাপুরে মেডিকেল ছাত্রীর গণধর্ষণের ঘটনায় সংশ্লিষ্ট এলাকার সম্পুর্ণ সুরক্ষার দাবি তুললেন চিকিৎসক মহল।।

সরকারি চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস এই ঘটনার নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের দাবি তুললেন। কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারককে এই তদন্তের ভার দেওয়ার দাবি করেন তাঁরা। অভয়া কান্ডের মতই বিচারের দাবিতে সরব হয়েছেন তাঁরা। দাবি করেছেন কোন রাজনৈতিক, প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া স্বচ্ছ, নিরপেক্ষ তদন্তের। চিকিৎসার মত মহান পেশায় যুক্ত হওয়ার লক্ষ্যে আসা ছাত্রীর ওপর এই ন্যক্কারজনক ঘটনার বিচার ফাস্ট ট্র্যাক আদালতে করার ও দাবি জানান তাঁরা। এই সব নিয়ে পাঁচ দফা দাবিতে সোচ্চার এই সংগঠন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*