রোজদিন ডেস্ক : শুক্রবার সকালে কলকাতায় ভূমিকম্প। কেঁপে উঠল গোটা শহর। উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। সবথেকে বেশি টের পেয়েছেন বহুতলের বাসিন্দারা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭।
কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গেও কম্পন অনুভূত হয়। এদিন সকাল ১০টা ৯ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। একের পর এক কম্পন অনুভূত হয়। টানা ১৮ সেকেন্ড ধরে কম্পন বোঝা গিয়েছে। কলকাতার পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, নদিয়া ও দক্ষিণ দিনাজপুরে জোরাল কম্পন টের পাওয়া গিয়েছে। ভূমিকম্পের উৎস এখনও জানা যায়নি। অফিস টাইমে ভূমিকম্প হওয়ায় তুমুল আতঙ্ক ছড়ায় বহুতল ও বাণিজ্যিক ভবনগুলিতে। অফিসগুলি ফাঁকা করে দেওয়া হয়। আতঙ্কে রাস্তায় নেমে পড়েন মানুষ। ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ বলে জানা গিয়েছে।

Be the first to comment