রোজদিন ডেস্ক : মঙ্গলবার রাতে আচমকা ই উত্তরাখন্ডের চামোলি তে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৯। এর ফলে দিল্লি সহ উত্তর ভারতের বেশ কিছু জায়গা য় কম্পন অনুভূত হয়।
উত্তরাখন্ডের রুদ্রপ্রয়াগ, অরি ও চামোলি তে এই ভূমিকম্পের প্রভাব বেশি ছিল। অনেক জায়গায় মানুষ আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। এখন অবধি কোন ক্ষয়ক্ষতি র খবর মেলেনি। সিমলা, কুরুক্ষেত্র, চন্ডীগড়, দিল্লিতে ও কম্পন অনুভূত হয়।

Be the first to comment