রোজদিন ডেস্ক : এসআইআর নিয়ে একাধিক অভিযোগ তুলে সোমবার নির্বাচন কমিশনের সদর দফতর ঘেরাও কর্মসূচি বিরোধী দলগুলির। তবে ঠিক তার আগে কংগ্রেস নেতা জয়রাম রমেশকে ডেকে পাঠাল কমিশন।
সূত্রের খবর, সোমবার দুপুর ১২টার সময়ে তাঁর সঙ্গে বৈঠক করবেন নির্বাচন কমিশনের কর্তারা। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন থেকে শুরু করে রাহুল গান্ধীর ‘ভোট চুরি’র অভিযোগ, সব কিছু নিয়েই আলোচনা হবে বলে জানা গিয়েছে।
জয়রাম রমেশকে পাঠানো চিঠিতে কমিশন লিখেছে, ‘আজ দুপুর ১২টায় বৈঠকের জন্য সময় দেওয়া হয়েছে। কমিশনের অফিসে জায়গা কম। ৩০ জনের বেশি ধরবে না। যাঁরা বৈঠকে যোগ দেবেন, তাঁদের নাম এবং গাড়ির নম্বর জানান।’ তবে জয়রাম যাবেন কি না, এখনও জানা যায়নি। এই আমন্ত্রণের পরে সংসদ ভবন থেকে মিছিল করে গিয়ে কমিশনের অফিস ঘেরাও কর্মসূচি বিরোধীরা স্থগিত করবেন কি না, তাও স্পষ্ট নয়।

Be the first to comment