বেটিং অ্যাপ, এবার ডাক মিমি চক্রবর্তী (mimi chakraborty)কে

Spread the love

রোজদিন ডেস্ক : বেটিং অ্যাপ কান্ডে এবার
অংকুশ হাজরার পর ED-র ডাক পেলেন মিমি চক্রবর্তী (mimi chakraborty)। সোমবার তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য দিল্লিতে তলব করা হয়েছে।
একই ভাবে রূপালি জগতের আর এক তারকা ঊর্বশী রতেলাকে ও ১৬ সেপ্টেম্বর দিল্লিতে তলব করেছে ইডি।
তাঁদের বিরুদ্ধে বেটিং অ্যাপ এর কাজে সহায়তা করার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে বিশিষ্ট অভিনেতা প্রকাশ রাজ, বিজয় দেবরাকোন্ডা, নামী খেলোয়াড় সুরেশ রায়না, শিখর ধাওয়ান-সহ বহু তারকাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
কেন্দ্রীয় সংস্থার অভিযোগ, দেশে এই সব বেটিং অ্যাপ নিয়ম না মেনে ব্যবসা করছে। তাদের হয়ে কাজ করছে ক্রীড়া, অভিনয় জগতের বহু তারকা। কি ভাবে তারা এই সব সংস্থা কে সহায়তা করছে সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
টলিউডের নামী তারকা মিমি চক্রবর্তী এই ধরনের কোন বেআইনি কাজে যুক্ত নয় বলে তাঁর ঘনিষ্ঠ মহল, অনুগামীরারা মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*