রোজদিন ডেস্ক :
রেশন দুর্নীতি কান্ডে জিজ্ঞাসাবাদের জন্য এবার টিএমসি-র প্রাক্তন তারকা সাংসদ নুসরাত জাহান-কে তলব করলো ইডি। আগামী ২২ এপ্রিল কলকাতার সিজিও কমপ্লেক্সে তাঁকে যেতে বলা হয়েছে। সূত্রের খবর, বাংলাদেশে গম পাচার নিয়ে দুর্নীতি সম্পর্কে তাঁর বক্তব্য জানতে চায় ইডি।
ওই সময় বসিরহাটের সাংসদ ছিলেন নুসরাত জাহান। এই বিষয়ে তাঁর কোন ধারণা আছে কিনা তা জানতে চায় ইডি। তাঁর বক্তব্য শুনে তা নথিভুক্ত করতে চায়।
এই নিয়ে অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদের কোন প্রতিক্রিয়া জানা যায়নি। তবে তিনি দিল্লিতে হাজিরা দেওয়ার অনুমতি চেয়েছেন বলে খবর।
ইডি তাঁর আবেদন বিবেচনা করবে কিনা জানা যায়নি।
উল্লেখ্য, প্রাক্তন অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান-কে আর নির্বাচনে মনোনয়ন দেয়নি টিএমসি। যদিও দলের নানা অনুষ্ঠানে যোগ দেন তিনি ব্যস্ত সংসার, কাজ নিয়েও।
বিধানসভা নির্বাচনের আগে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে ইডি সক্রিয় হওয়ায় তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।

Be the first to comment