রোজদিন ডেস্ক :
পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ সকালে তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়ি, ফ্ল্যাট-সহ একাধিক জায়গায় তল্লাশি চালান ইডি আধিকারিকরা৷ ভবানীপুরে তাঁর সাবেক বাসভবন, জোকার ফ্ল্যাট, দক্ষিণেশ্বরের বাড়িতেও গেছেন ইডি আধিকারিকরা। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ভবানীপুরে তাঁর পার্টি কার্যালয়েও তল্লাশি চালান তাঁরা। জোকার ফ্ল্যাটটিতে বহু বছর ধরেই থাকেন না তিনি। দক্ষিণেশ্বরে তাঁর আবাসনের নীচের এক ব্যবসায়ীর অফিস ও তিনি জোর করে দখল করে রাখার অভিযোগ উঠেছে। ওই ব্যবসায়ী এই অভিযোগ করেছেন।।
মদন মিত্রর একাধিক বাড়িতে অভিযান চালিয়ে বেশকিছু নথিপত্র, টাকা ও উদ্ধার হয়েছে বলে জানা গেছে।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় টাকা, সোনা ইত্যাদিও তিনি উৎকোচ নিয়েছিলেন বলে অভিযোগ।
মদন মিত্রের বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি ছাড়া আরও বেশ কয়েক জায়গায় ইডি অভিযান চলছে।
গতকালই কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহাকে হেনস্থার অভিযোগ ওঠে। রাতে এর প্রতিবাদে সরব হন মদন মিত্র, ওই পুরসভার সব কাউন্সিলরকে তিনি পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে জানা যায়। পুরসভার আগামী নির্বাচনে ফের তাঁরাই ক্ষমতায় আসবেন বলেও ঘোষণা করেন তিনি।

Be the first to comment