রোজদিন ডেস্ক: কর্ণাটকের উত্তর কন্নড় জেলায় নদীতে ঝিনুক তুলতে গিয়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন সাত মহিলা সহ আটজন। তাঁরা সকলেই একই পরিবারের সদস্য। তাত্তে হাক্কালু নদীতে তাঁরা সবাই ঝিনুক তুলতে গেছিলেন। আচমকা জলস্রোত বৃদ্ধি পেয়ে তাঁরা ডুবে যান। স্থানীয় সূত্রে প্রকাশ, ভাটকল তালুকের শিরালি গ্রামের কাছে প্রায় ১৪ জনের একটি দল নদীতে ঝিনুক তুলতে গেছিলেন।আচমকা জলস্রোতে ১/২ জন ভেসে গেলে অন্যরা তাঁদের উদ্ধার করতে গিয়ে প্রবল জলস্রোতের কবলে পড়েন। উদ্ধারকারীরা সাত মহিলা সহ আট জনের মৃতদেহ উদ্ধার করেন। দুজন নিখোঁজ। তাঁদের খোঁজা হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্র পতি দ্রৌপদী মুর্মু, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এক সঙ্গে এতজনের মর্মান্তিক মৃত্যু তে গভীর শোক ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নিহত দের পরিবার প্রতি ২ লক্ষ টাকা ও মুখ্যমন্ত্রী ৫ লক্ষ টাকা করে সহায়তা ঘোষণা করেছেন।
মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment