বাংলায় SIR-এর জন্য প্রস্তুত সমস্ত কিছু, কমিশনকে জানিয়ে দিল CEO দফতর

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বাংলায় SIR-এর প্রস্তুতি কাজের খতিয়ান জানতে চেয়ে CEO দফতরে চিঠি পাঠিয়েছিল কমিশন। সব জেলা থেকে তথ্য নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট করার কথা। এমন অবস্থায় জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট CEO জানিয়ে দিল দফতর, বাংলায় SIR-এর জন্য প্রস্তুত সমস্ত কিছু।

সূত্রের খবর, এই রিপোর্টে বলা হয়েছে, বাংলায় SIR-এর জন্য সবদিক থেকে প্রস্তুত’। স্বাধীনতা দিবসের আগেই রাজ্যে SIR-এর বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা, এমনটাই খবর কমিশন সূত্রে।

উল্লেখ্য, রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হওয়া সময়ের অপেক্ষা। আর এরই মধ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে এবার জাতীয় নির্বাচন কমিশনকে সবুজ সঙ্কেত পাঠাল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জানিয়ে দেওয়া হল ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু করতে তারা প্রস্তুত।

তবে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন হলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর কতখানি প্রস্তুত? জানতে চেয়ে বুধবারই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে চিঠি পাঠায় জাতীয় নির্বাচন কমিশন। আর বৃহস্পতিবারই জেলাভিত্তিক রিপোর্ট দিল্লির দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*