রোজদিন ডেস্ক :
প্রাক্তন সরকারের আমলে সরকারি মামলাতেও স্বজনপোষণের অভিযোগ উঠলো।মমতাপন্থী সাংসদ কল্যাণ ব্যানার্জিকে নিশানা করে এই সব নিয়ে রাজ্য সরকার কে শ্বেতপত্র প্রকাশের দাবি জানালেন ঋতব্রতপন্থী বিধায়ক আখরুজ্জামান। এই নিয়ে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও চিঠি দিয়েছেন।
আখরুজ্জামান বলেন, উচ্চ আদালত পাড়ায় গুঞ্জন শোনা যায়, আগের আমলে সব সরকারি মামলাই কল্যাণ ব্যানার্জি ও তাঁর পরিবারকে দিতে হোত। এই খাতে তিনি কত পারিশ্রমিক নিতেন জানতে চান তাঁরা।
প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর অনুগামী সাংসদকে বিঁধে বলেন, এখন শোনা যাচ্ছে গত চার মের পর কল্যাণ ব্যানার্জি ও তাঁর পরিবারের হাতে সরকারি, বেসরকারি কোন মামলাই আর নেই!
অতীতে প্রাক্তন সরকারের আমলে সিংহ ভাগ সরকারি মামলাই লড়তেন কল্যাণ ব্যানার্জি। এই নিয়ে প্রশ্ন তুলে আখরুজ্জামান বলেন, ওঁদের মামলা লড়া নিয়ে তাঁর কোন আপত্তি নেই। কিন্তু ব্যক্তিগত মামলা ও সরকারি মামলা লড়তেও কি কল্যাণ ব্যানার্জিরা একই পারিশ্রমিক নিতেন?
যদি তাঁদের বেশি টাকা দেওয়া হয়ে থাকে, তা সরকারি কোষাগার, অর্থাৎ জনগণেরই টাকা! প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশ্রয়েই এই সব হয়েছে বলে তাঁর অভিযোগ। এই সব নিয়ে তিনি পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেন। কত মামলা কল্যাণ ব্যানার্জি ও তাঁর পরিবার লড়েছেন, কত পারিশ্রমিক নিয়েছেন, কত মামলাতেই বা জয়ী হয়েছেন, এই সব নিয়ে বর্তমান রাজ্য সরকারের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি তোলেন আখরুজ্জামান।
যা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

Be the first to comment