Fatal Accidents, রাজ্যে দুই জায়গায় নিহত ৬, শোকের ছায়া

Spread the love

রোজদিন ডেস্ক : 
দুর্গা পুজোর উৎসবের আবহে কয়েক ঘণ্টার ব্যবধানে ব্যারাকপুর ও কোলাঘাটে পথ দুর্ঘটনায় ৬ জন প্রাণ হারালেন। ভয়ঙ্কর এই সব দুর্ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
ব্যারাকপুরের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে আজ ভোরে গাড়ি দুর্ঘটনায় এক দম্পতি ও এক বাইক আরোহী প্রাণ হারিয়েছেন। সূত্রের খবর, আজ ভোরে সোদপুর থেকে নৈহাটির দিকে দুটি গাড়ি প্রচন্ড গতিতে যাচ্ছিল। ব্যারাকপুরের আমবাগানের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ে তে রাস্তার পাশে থাকা পরপর তিন/ চারটি গাড়িতে দুটি গাড়ি ধাক্কা মারে। এতে অরিন্দম গোস্বামী (৩৯) ও সঙ্গীতা গুহ (৩৩) প্রাণ হারান। তাঁরা সম্পর্কে স্বামী স্ত্রী। অপর এক বাইক আরোহী বিশাল শর্মা প্রাণ হারান।

স্থানীয় মানুষের অভিযোগ, কল্যাণী এক্সপ্রেসওয়েতে বেপরোয়া ভাবে গাড়ি, বাইক ইত্যাদি চলায় দুর্ঘটনা লেগেই থাকে। গত ২/৩ দিনেও বেপরোয়া যান চলাচলে চারজন প্রাণ হারিয়েছেন।

আজ কাকভোরে এক ভয়াবহ দুর্ঘটনায় তিন যুবক প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়ে তিনজন হাসপাতালে ভর্তি। কোলাঘাটের হলদিয়া – মেচেদা রাজ্য সড়কে এই দুর্ঘটনা হয়।। সূত্রের খবর, ঠাকুর দেখতে বেরিয়ে দুটি বাইকের সংঘর্ষে এই দুর্ঘটনা হয়। তমলুকের দিক থেকে আসা একটি স্কুটি ও মেচেদার দিক দিয়ে যাওয়া একটি বাইকে এই সংঘর্ষ হয়। দুই যানের আরোহীদের কারও মাথায়ই হেলমেট ছিল না, দুর্ঘটনায় তাঁরা সকলেই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা দ্রুত এসে তাঁদের উদ্ধার করেন। পুলিশে খবর দিলে তারা এসে আহত, নিহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নামে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*