মহারাষ্ট্রে কেরালার যাজক গ্রেফতার, নিন্দা মুখ্যমন্ত্রী, বিরোধী নেতার

Spread the love

রোজদিন ডেস্ক : মহারাষ্ট্রের নাগপুরে কেরালার খ্রীস্টান যাজক দম্পতিকে গ্রেফতার নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, বিরোধী নেতা ভি ডি সাথীসান সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি এর তীব্র নিন্দা করেছেন। তাঁদের অভিযোগ, সঙ্ঘ পরিবারের মদতে এই সব করা হচ্ছে। সূত্রের খবর, নাগপুরে খ্রীস্টান সম্প্রদায়ের এক প্রার্থনা সভায় কেরালার যাজক ফাদার সুধীর সহ বারো জনকে পুলিশ গ্রেফতার করে। তাঁদের বিরুদ্ধে ধর্মান্তরিত করার অভিযোগ আনা হয়েছে।
এই ঘটনায় কেরালায় নিন্দা, সমালোচনার ঝড় উঠেছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, ধর্মান্তরিত করার অভিযোগে কেরালার যাজক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। এই সবই সঙ্ঘ পরিবারের পুরানো কৌশল। জব্বলপুরেও একই ঘটনা হয়েছিল। এতে সাংবিধানিক স্বাধীনতা খর্ব হচ্ছে।
বিরোধী নেতা ভি ডি সাথীসন এই বিষয়ে প্রধানমন্ত্রী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বলে জানান। বজরং দলের অভিযোগে তাঁদের এই গ্রেফতার কে তিনি তীব্র নিন্দা করেন। কেরালা প্রদেশ কংগ্রেস প্রধান সানি যোসেফ, সাংসদ কে সুরেশ, সি এস আই বিশপ পরিষদ প্রমুখ এর তীব্র নিন্দা করে বলেন, ধর্মীয় স্বাধীনতার ওপর এইভাবে হস্তক্ষেপ সংবিধান বিরোধী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*