বৃদ্ধ বাবাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে; পড়ুন!

Spread the love

বৃদ্ধ বাবাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল ছোট ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। নদিয়ার রানাঘাটর গোপালপুরের বাসিন্দা অজয়কুমার দত্তরায়। অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর সত্তর বছরের ওই বৃদ্ধ তাঁর ছোট ছেলে এবং পুত্রবধূর কাছে ৫০০টাকা চাওয়ায় তাঁরা মারধর করেন। এরপর ওই বৃদ্ধ প্রথম দুদিন বীরনগরে তাঁর ছোট মেয়ের কাছে থাকলেও, পরে অজয়কুমার দত্তরায়ের ঠাঁই হয় পায়রাডাঙার প্রীতি নগরের বিপ্লবী ক্ষিতীশ বসু স্মৃতি পরিষদ নামে একটি গ্রন্থাগারে।

প্রশাসনের কাছে খবর যাওয়ায় রানাঘাটের মহকুমা শাসকের তৎপরতায় ওই বৃদ্ধকে তেহট্টের একটি হোমে রাখা হয়েছে। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন পুত্র ও পুত্রবধূ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*