রোজদিন ডেস্ক: শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে শনিবার রাতে আগুন লেগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আচমকা ঘন কালো ধোঁয়ায় চারিদিক ভরে যায়। রোগীদের অনেককে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।।দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
এখন অবধি কোন হতাহতের খবর মেলেনি।
কি ভাবে আগুন লাগল তার তদন্ত হচ্ছে। শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রেজা সহ পদস্থ আধিকারিক, পুলিশ কর্মীরা ঘটনা স্থলে যান।
বেসমেন্টে শর্ট সার্কিট হয়ে ধোঁয়া বেরোয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান। কার ও কোন অসুবিধা হয় নি বলে তাঁদের দাবি।

Be the first to comment