রোজদিন ডেস্ক :
আজ দুপুরে তপসিয়ায় এক বহুতলে আগুন লেগে দুজন মর্মান্তিক ভাবে প্রাণ হারান। আহত তিন জন। হাসপাতালে ভর্তি তিন জনের অবস্থা আশঙ্কাজনক। দমকল সূত্রে প্রকাশ, আজ দুপুরে জি জে খান রোডে এক বহুতলের দোতলায় প্রথম আগুন দেখা যায়। দ্রুত তা ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক।। স্থানীয় সূত্রে প্রকাশ, ওখানে আটক পড়া পাঁচ জন আগুনের আতঙ্কে শৌচালয়ে আশ্রয় নেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। বিষাক্ত ধোঁয়ায় তাঁরা মর্মান্তিক ভাবে প্রাণ হারান।
প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্র পাত। অভিযোগ, ঘন বসতিপূর্ণ এলাকায় এই বহুতলে অগ্নি নির্বাপণের ব্যবস্থা ও ছিল না।
মর্মান্তিক এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
এআইইউটিইউসি র রাজ্য সম্পাদক অশোক দাস জানান, চামড়ার কারখানায় আগুন লেগে দুই শ্রমিক নিহত ও তিনজন গুরুতর আহত হন। এই শ্রমিকদের নিরাপত্তায় কোন ব্যবস্থা নেওয়া হয় না। তিনি এই আগুনের প্রকৃত কারণ তদন্ত করে অপরাধী দের শাস্তির দাবি জানান।
নিহতদের পরিবার পিছু ৫০ লক্ষ টাকা, আহতদের ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানান।

Be the first to comment