দিল্লি বিমানবন্দরে সুইজারল্যান্ডগামী বিমানের ইঞ্জিনে আগুন, নিরাপদে যাত্রীরা 

Spread the love

রোজদিন ডেস্ক :

দিল্লি বিমানবন্দরে গতকাল মধ্যরাতের পর সুইজারল্যান্ড গামী একটি বিমানের ইঞ্জিনে আগুন লেগে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। চার শিশু সহ ২২৮ জন যাত্রী নিয়ে বিমানটি রানওয়ের ওপর গতি নেওয়ার পর ই চালক ইঞ্জিনের সমস্যা টের পান। দেখা যায় ইঞ্জিনে আগুন লেগেছে৷ জুরিখ গামী বিমানটি দ্রুত থামিয়ে তার যাত্রা বাতিল করা হয়। যাত্রীদের ও রানওয়ের ওপর নামানোর জরুরি ব্যবস্থা করা হয়। সূত্রে র খবর, আপৎকালীন জানলা দিয়ে ও তাঁদের নামানোর ব্যবস্থা করা হয়। আতঙ্কিত, উদ্বিগ্ন যাত্রীদের ছয় জন আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুইস বিমান সংস্থার পক্ষে এক বিবৃতিতে এই ঘটনা অনভিপ্রেত জানিয়ে বলা হয়, কিভাবে ইঞ্জিনে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীদের সহায়তায় টাস্ক ফোর্স ও তৈরি করা হয়েছে।

রানওয়েতেই জল দিয়ে ইঞ্জিনের আগুন নেভানোর চেষ্টা হয়।

আজ সকাল অবধি যাত্রীদের জুরিখ যাওয়ার বিকল্প ব্যবস্থা হয় নি বলে প্রকাশ। তাঁদের হোটেলে রেখে সব রকমের সহায়তা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ ও সহায়তা করছেন বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*