রোজদিন ডেস্ক :
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি চারতলা বাড়িতে বিধ্বংসী আগুনে পাঁচজন প্রাণ হারিয়েছেন। আহত চার জন। আজ কাকভোরে হ্যানয়ের ভ্যান কাও স্ট্রীটে এই বিধ্বংসী আগুন লাগে। চারজন কোন ক্রমে বেরিয়ে আসতে পারলেও অনেকে ভিতরে আটকে পড়েন। পরে দমকল কর্মীরা পাঁচ জনের দগ্ধ মৃত দেহ উদ্ধার করে। কিভাবে এই আগুন লাগলো তদন্ত হচ্ছে।

Be the first to comment