Forest কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক :

বনকর্মীদের জন্য সুখবর! আগামী অক্টোবর মাস থেকে তাঁদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আজ মোহর কুঞ্জে “সবুজ স্বাধীনতা ” কর্মসূচিতে গাছের চারা রোপণ করেন তিনি। জানান,শুধু গাছ লাগিয়ে ছবি তুললেই হবে না। তা রক্ষা করতে হবে। রাজ্যে ৫০ লক্ষ গাছের চারা রোপণ করা হবে। প্রধানমন্ত্রী র মায়ের নামে একটি গাছ প্রকল্পকে সার্থক করার জন্য তিনি আহবান জানান।

আগামী অক্টোবর মাস থেকে বিট অফিসার, রেঞ্জার ও বন রক্ষক দের মাসে পাঁচ হাজার টাকা বেতন বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বন সহায়ক দের ও মাসে দু হাজার টাকা বৃদ্ধি হচ্ছে। তাঁরা এখন মাত্র দশ হাজার টাকা পান, তা বেড়ে বার হাজার টাকা করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান।

প্রাক্তন সরকারের সমালোচনা করে তিনি বলেন, সুন্দর বন সহ বিভিন্ন এলাকায় গাছ নষ্ট হওয়ায় নানা প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে। কলকাতা কংক্রিটের জঙ্গল হয়ে গেছে।পুজোর পর তাঁরা সুন্দরবনে সমুদ্র রক্ষায় ব্যাপক হারে গাছ লাগানোর কর্মসূচি নেবেন।

রাজ্যের পরিবেশ রক্ষায় স্বাধীনতার এই অমৃত কালে প্রকৃতির প্রতি দায়বদ্ধতা পালনের জন্য মুখ্যমন্ত্রী সবাইকে আহ্বান জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*